বাগেরহাটে ৬৫০ কেজি পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জব্দকৃত পলিথিন
জব্দকৃত পলিথিন | ছবি: সংগৃহীত
0

বাগেরহাটের মোংলায় নিষিদ্ধ ঘোষিত সাড়ে ৬শ কেজি পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে মোংলা কাঁচা বাজার থেকে এ পলিথিন জব্দ করা হয়।

এসময় নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমী) নওসিনা আরিফ এ আদেশ দেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত ও বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ