হাম নিয়ে ব্লেইম গেইম খেলতে চাই না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ | ছবি: এখন টিভি
0

হাম টিকা নিয়ে আমরা ব্লেইম গেইম খেলতে চাই না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এটা বলবো না বিগত সরকারের ব্যর্থতা। নিয়মিত টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে।’

গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের শিশুদের রক্ষা করার জন্য জাতীয়ভাবে অঙ্গীকারবদ্ধ। হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি করতে হবে।’

আরও পড়ুন:

এ সময় তিনি আরও উল্লেখ করেন তারেক রহমানের সরকার শিশুদের সুরক্ষার জন্য কোনো কমতি করবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এবার জেলায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জনকে হাম রুবেলা টিকা দেয়া হবে।

এফএস