দণ্ডিত রিগান মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ সকাল ১১টার সময় শোলমারী গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী ভুক্তভোগী তেরঘরিয়া গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিলো। এ সময় রিগান তাকে চকলেট দেয়ার প্রলোভনে ধর্ষণ করে।
আরও পড়ুন:
পরে প্রতিবেশীরা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের চাচা শাহাবুদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যে দিলে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া জরিমানার টাকা দিতে না পারলে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে প্রদান করার নির্দেশ দেয়া হয়।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



