দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে সেকেন মোল্লার পুত্র জাহাঙ্গীর মোল্লা (৪২) ও ঢাকা নেওয়ার পথে নেশারউদ্দিনের পুত্র আলমগীর শেখ (৪০) নামের দুই ব্যবসায়ী নিহত হন। দুই জনের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে।
এছাড়াও বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।
এদের মধ্যে গুরুত্বর আহতদেরকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্ন সহ কেটে গেছে।
আরও পড়ুন:
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এসময় ২জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার ছেলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।





