পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে হাকারী করে পণ্য বিক্রি করতেন। বিকেল ৪টায় মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন:
এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।





