কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস
কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় চোরাই পথে আনা জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিকেল ৫টায় কুষ্টিয়া ৪৭ বিজিবির সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

আরও পড়ুন:

মাদক চোরাচালান রোধে এ অভিযান আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসানসহ কর্মকর্তারা। এসময় ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, গাঁজা, হেরোইন, কোকেন, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।

এসএস