মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, বৃহস্পতিবার ভোরে টোল প্লাজার পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর টিম ৯ নম্বর লেনের পশ্চিম পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী বাসের সংকেতপূর্বক গতিরোধ করে।
এসময় রতন মুন্সী (৩৮) নামের এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করা হ য়।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃত রতন মুন্সী ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।





