এ সময় ‘বাবলু পাল স্টোরে’র গুদাম ঘর থেকে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে দীর্ঘদিন ধরে এসব তেল মজুত রাখা হয়েছিলো।
অভিযানে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন:
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান জানান,আইনে ৩০ দিনের বেশি তেল মজুত রাখা নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে তেল মজুত করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে ভোজ্য তেলের প্রকৃত কোনো সংকট নেই, তবে অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী মজুত করছে। এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।





