স্থানীয় সূত্রে জানা যায়, বিনিময় তঞ্চগ্যার বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং দ্রুত চারটি ঘর গ্রাস করে।
খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুটি বাঁশ ও কাঠের তৈরি কাঁচা ঘর এবং দুটি সেমি-পাকা ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
