দিনাজপুরের বিরামপুরে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

ফিলিং স্টেশনে অভিযান
ফিলিং স্টেশনে অভিযান | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের বিরামপুরে তেল সরবরাহে অনিয়ম ও পরিমাপে কারচুপির অভিযোগে দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের মমতাজ ফিলিং স্টেশন ও শারমিন ফিলিং স্টেশনকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ফিলিং স্টেশনে তেল থাকলেও সরবরাহ না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় মমতাজ ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় শারমিন ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ