ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ২ শিশু নিহত

মধুখালী রেলওয়ে স্টেশন
মধুখালী রেলওয়ে স্টেশন | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষণদিয়া রেলগেটে ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমজ দুই শিশু লক্ষণদিয়া গ্রামেরই আকাশ শেখের পুত্র।

স্থানীয়রা জানায়, বেলা দেড়টার দিকে রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা ট্রেনটি মধুখালী রেলস্টেশন পার হয়ে ভাটিয়াপাড়া দিকে যাওয়ার সময় লক্ষণ রেলগেট দিয়া এলাকাতে ওই দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে অন্তত ৫০ গজ দূরে সিটকে পড়ে তারা এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, রেলগেট এলাকার উভয়পাশে অবৈধ স্থাপনা থাকায় এবং রেলক্রসিং এ কোনো নিয়ন্ত্রণকারী না থাকায় মাঝেমধ্যে এখানে দুর্ঘটনা ঘটে। তারা এই এলাকায় একটি রেলগেট স্থাপন করে কর্মচারী নিয়োগ দেয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে তারা রেল সড়ক অবরোধ করে রাখে।

আরও পড়ুন:

ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ মানুষকে শান্ত করেন। বিকাল পৌনে ৫টার দিকে ট্রেনটি ভাটিয়াপাড়া থেকে আবার ফিরে আসলে অবরোধ করে ট্রেনটি থামিয়ে দেয়।

পরে এই এলাকায় একটি গেট স্থাপনের ব্যাপারে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিলে ট্রেনটি ছেড়ে দেয়া হয়।

এসএস