তিনি বলেন, ‘চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ৩ পর্যটক গুরুতর আহত হন। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটকদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন:
নিহতরা হলেন—ঢাকার উত্তরখানের আটিপাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।
হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ বলেন, দুর্ঘটনার পর লাল সবুজ পরিবহনের চালক পালিয়েছেন। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। আহত অন্য পর্যটক চিকিৎসাধীন। তার নাম জানা যায়নি।





