নিহতরা হলেন— হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২১) এবং তার চাচাতো বোন শুকুর আলীর মেয়ে সাদিয়া (১৬)।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আকাশ, সাদিয়া ও সাদিয়ার ছোট বোন নদীতে গোসল করতে নামে। এসময় ছোট বোনটি দূরে চলে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যায় আকাশ ও সাদিয়া। এক পর্যায়ে তারা নিজেরাই পানিতে সাঁতার কেটে হাপিয়ে পড়েন। ফলে প্রথমে আকাশ ও এর কিছু সময় পর সাদিয়াও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘নদীতে গোসলে নেমে নিখোঁজ চাচাতো ভাই-বোনকে মৃত উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’





