এ ঘটনায় আহত হয়েছেন চালক আরমান হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত জুম্মান ওই প্রসন্ননগর গুচ্ছগ্রামের মোবারক হোসেনের ছেলে।
জানা যায়, গুচ্ছগ্রামে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে জুম্মান ও আরমান চা খাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়।
আরও পড়ুন:
এতে দু’জন আহত হলে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করে। আরমানের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’





