আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালী লঞ্চঘাটে আকস্মিক সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নদীবন্দর এলাকায় পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
এ সময় নদীবন্দরের সামনে জেগে ওঠা চর আগামী ৭ এপ্রিলের মধ্যে অপসারণের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। লঞ্চঘাট এলাকায় নানা অব্যবস্থাপনা ও ভোগান্তি নিরসনেও কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, নদীবন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





