
রাজধানীসহ দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

টার্মিনালের কাজ শেষে চাঁদপুর নদীবন্দরের হারানো ঐতিহ্য ফিরবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বন্ধ থাকা চাঁদপুর নৌ-টার্মিনালের অবশিষ্ট কাজ নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদীবন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে।

দেশের পাঁচ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
রংপুর-সিলেটসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (শনিবার, ৩০ মে) নদীবন্দরগুলোর জন্য দেয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার -এই ছয়টি অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে বৃষ্টি হতে পারে।

দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা; নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত
দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখির আশঙ্কা
দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ কয়েক জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ১১ মে) সকালে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরটি। এছাড়াও আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে পূর্বাভাসে। এদিকে নদীবন্দরগুলোকে দেয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

পটুয়াখালী লঞ্চঘাটে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কম ভাড়ায় সন্তোষ
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ছিল ঈদযাত্রা নিরাপদ করা। তবে নৌযাত্রায় সবাই খুশি। পটুয়াখালী থেকে সদরঘাট পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় লঞ্চমালিকেরা প্রায় ১০ শতাংশ কম ভাড়া নিচ্ছেন, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক।

বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নদীবন্দর, রপ্তানিতে পড়ছে বড় প্রভাব
নাব্য সংকট আর নদীর বুকে জেগে ওঠা চরের কারণে কার্যত বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নদীবন্দর। নদীর পানি কমে যাওয়ায় বড় নৌযান এখন আর সহজে ভিড়তে পারছে না ঘাটে। ফলে পণ্য আনা–নেয়ায় তৈরি হয়েছে চরম দুর্ভোগ। এই সংকট শুধু বন্দরের কর্মী ও ব্যবসায়ীদের জীবনেই প্রভাব ফেলছে না বরং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। জেলার উৎপাদিত পাট এই বন্দর হয়েই চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়। সিলেট থেকে কয়লা ও বালু, নারায়ণগঞ্জ থেকে সিমেন্টবাহী জাহাজ এই বন্দর থেকে খালাস হয়।

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের চার অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ (বুধবার, ৫ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

‘স্থলবন্দরগুলোর মতো নদীবন্দরগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেয়া হবে’
স্থলবন্দরগুলোর মতো নদীবন্দরগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অলাভজনক হওয়ায় ৪টি স্থলবন্দর বন্ধ করেছে সরকার, পর্যায়ক্রমে আরও ৪টি বন্ধ করা হবে।’