এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: সেতু প্রতিমন্ত্রী

সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান
সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান | ছবি: সংগৃহীত
0

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সড়কের কোথাও যানজট পাইনি। পোশাক কারখানা ছুটি হবে বুধবার, আমরা খুবই আশাবাদী এই রকম পরিস্থিতি থাকবে। আগামীকাল যদি পার হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে।

গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) মাঝরাতে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। এবার ১০ ভাগ ভাড়া কম নেয়া হচ্ছে। প্রতিটি নৌযানে তা টাঙিয়ে দেয়া হয়েছে। সকলেই মিলে আমরা এ যাত্রাটি নির্বিঘ্ন করার চেষ্টা করছি৷ এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। যদি পাই সে বিষয়ে কার্যক্রর ব্যবস্থা করবো। অতিরিক্ত ভাড়া কিংবা অন্য কোন অনৈতিকের সুযোগ নেই৷

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা যমুনা নদীকে হারিয়ে যেতে দিবো না। এখানে আমরা খনন কাজ চালাবো। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথ যাতে চালু থাকে একই সঙ্গে প্রত্যাকটি খাল ও নদী সঠিকভাবে প্রবাহিত হয় বিষয়টি আমাদের নজরে থাকবে। আমরা এ বিষয় নিয়ে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন—যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফোজিয়া হাবিব খান, কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এএম