রাজবাড়ীতে পাম্পে তেল নেয়ার সময় ট্রাকচাপায় নিহত ২

রাজবাড়ীতে তেলের পাস্প
রাজবাড়ীতে তেলের পাস্প | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীতে তেলের পাম্পে তেল নেয়ার সময় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছে। গতকাল (রোববার, ১৬ মার্চ) রাতে সদর উপজেলার গোয়াল‌ন্দ মোড়ে সপ্তবর্ণা ফি‌লিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানায় খানখানাপুর তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর র‌শিদ।

নিহতরা হলো, রাজবাড়ীর খানখানাপুর ইউ‌নিয়নের ব্রাকপাড়া গ্রামের ঈদ্রিস পা‌টোয়া‌রির ছেলে ট্রাক চালক সোবাহান পাটয়া‌রি (৪৫) ও ঢাকা জেলার ধামরাই‌ উপজেলার ননরাই এলাকার শরল মিয়ার ছেলে ট্রাক চালকের সহকা‌রি স্বপন ‌মিয়া।

স্থানীয়দের বরাতে খানখানাপুর তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর র‌শিদ জানায়, রোববার রাতে সপ্তবর্ণা ফি‌লিং স্টেশনে তেল নেয়ার সি‌রিয়ালে দাঁড়ি‌য়ে ছিলো মাহেন্দ্র ও ট্রাক।

আরও পড়ুন:

এসময় ট্রাকচালক সোবাহান পাটয়া‌রি ও অপর ট্রাকচালকের সহকা‌রি স্বপন ‌মিয়া দাঁড়িয়ে ছিল। পেছন থে‌কে অপর এক‌টি ট্রাক মাহেন্দ্রের পিছে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা দু’জন চাপা পড়ে আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফ‌রিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তাদের মৃত ঘোষণা করে।

হারুন অর র‌শিদ আরও জানায়, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল থেকে ট্রাক‌টি জব্দ ক‌রে‌ছে। ঘটনাপর পরই চালক পা‌লিয়ে যায় তাকে আটকের চেষ্টা অব্যহত রেখেছে পু‌লিশ।

এসএস