আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র খাল থেকে উদ্ধার

লুট হওয়া অস্ত্র খাল থেকে উদ্ধার
লুট হওয়া অস্ত্র খাল থেকে উদ্ধার | ছবি: এখন টিভি
1

গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান খাল থেকে উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সংযোগ সেতুর নিচের খাল থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় এক জেলে খালে মাছ ধরার জন্য নামলে কচুরীর স্তূপের ওপর অস্ত্রটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শটগানটি উদ্ধার করেন।

আরও পড়ুন:

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, ‘অস্ত্রটি ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের একটি। লুণ্ঠিত অস্ত্রের নম্বরের সঙ্গে অস্ত্রটির গায়ে লিখিত নম্বরের মিল রয়েছে। এখানে আরও অস্ত্র আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।’

এসএস