বরিশালে কীর্তনখোলা নদীতে ‘যাত্রীবিহীন’ লঞ্চডুবি

কীর্তনখোলা নদীতে লঞ্চডুবি
কীর্তনখোলা নদীতে লঞ্চডুবি | ছবি: এখন টিভি
0

বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাইতে ভাটায় হেলে গিয়ে যাত্রীবিহীন একতলা একটি লঞ্চ ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি উদ্ধারে কাজ চলছে। আজ (বুধবার, ১ মার্চ) বেলা ১২টার পরপর এ ঘটান ঘটে বলে জানা যায়।

‎ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চরমোনাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এরইমধ্যে লঞ্চটি শনাক্ত করা হয়েছে।

তবে জোয়ার এসে পরায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানান তারা। খুব শিগগিরই উদ্ধারের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছে কাজ শুরু করে।

এদিকে বরিশালের পুলিশ কমিশনার ‎মো. শফিকুল ইসলাম জানান, লঞ্চটি নোঙর করা ছিলো। ভাটার টানে পেছনের অংশ হেলে যায়। এ পর্যায়ে লঞ্চটি পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি জানান, লঞ্চটিতে কোনো যাত্রী ছিলো না। এ কারণে হতাহত নেই বলে ধারনা করছেন তিনি।

দ্রুত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান পুলিশ কমিশনার।

এসএস