মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করবো। পাহাড়ে উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল সেক্টরের সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।’
আরও পড়ুন:
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ,পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।
এর আগে রাঙামাটি প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষের ঢল নামে। জনমানুষের নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।





