Recent event

মিরসরাইয়ে লরির চাপায় নিহত এক বৃদ্ধ

দুর্ঘটনাগ্রস্ত লরি
দুর্ঘটনাগ্রস্ত লরি | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির চাপায় মো. নুরুল আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিজামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের আলী আহমদের ছেলে।

নিহতের চাচাতো ভাই নুরুল মোস্তফা বলেন, ‘শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশে তিনি সীতাকুন্ডে গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুর যান। সেখান থেকে মহাসড়ক পার হয়ে গন্তব্যে যাওয়ার সময় দ্রতগামী একটি লরি তাকে চাপা দেয়।’

আরও পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজামপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির চাপায় পথচারী নুরুল আলম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যান। গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় নিহতের স্বজনরা।

এসএইচ