আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাঁথিয়া মাধপুর চক-নন্দনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধপুর থেকে ছেড়ে আশা অটোবাইকটি চক-নন্দনপুর পৌঁছামাত্র একটি চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন ওয়ালে ধাক্কা খায়। এসময় চালক গুরুত্বর আহত হয়। আহত লিয়াকত কে সাঁথিয়া হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।





