মঙ্গলবার নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও নান্দাইল উপজেলার অন্তর্ভুক্ত এলাকা থেকে সকল প্রকার জিপি ও চাঁদাবাজি বন্ধে মাইকিং করেছে। নান্দাইল উপজেলায় কোনো ধরনের চাঁদাবাজি হলে প্রশাসন কঠোরভাবে পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
এছাড়াও নান্দাইল পৌরসভার ইজারাকৃত নান্দাইল পুরাতন বাজার সিএনজি স্ট্যান্ড, নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়-সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ড, হাসপাতাল মোড় খাদ্য-গুদাম অটোস্ট্যান্ড ও নান্দাইল মোরগ মহাল অটোস্ট্যান্ড ১৪৩৩ সনের ইজারা বাতিল করেছে নান্দাইল পৌরসভা।
ইজিবাইক চালকরা জানান, জিপি বন্ধ হওয়ায় সকল ড্রাইভার খুশি। ইজিবাইক নিয়ে নান্দাইল এসে জিপি দেয়াটা খুবই কষ্ট হতো। যারা জিপি নিতো, তারা অনেক সময় খারাপ ব্যবহার করতো। প্রতিমন্ত্রী জিপি বন্ধ করায় সবাই খুশি।
আরও পড়ুন:
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মহাসড়কে নানা রকম চাঁদাবাজি হয়। চাঁদাবাজি যাতে না হয়, সে ব্যাপারে মাইকিং করে জনগণকে অবহিত করা হয়েছে ৷
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে নান্দাইল পৌরসভার চারটি স্ট্যান্ডের ইজারা বাতিল ও উপজেলায় সকল ধরনের চাঁদাবাজি ও জিপি বন্ধ করে দেয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জিপি ও চাঁদাবাজি বন্ধে নির্বাচনের আগে ইজিবাইক, সিএনজি ও টেম্পু চালকদের জিপি ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। একটি আধুনিক চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে সবকিছু করা হবে।’





