Recent event

বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সুযোগ

তথ্য অধিদপ্তর
তথ্য অধিদপ্তর | ছবি: এখন টিভি
0

তথ্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কারণে এর আগে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তারা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’ অনুযায়ী আবেদনকারীরা প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটির কাছে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে পারবেন।

আরও পড়ুন:

নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পূরণ করে জমা দিতে হবে।

এএম