গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন যুগ্ম-সচিব মাহবুবা আইরিন। একই আদেশে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্যও উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে তাকে বদলি করে যুগ্ম-সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেয়া হয়। এখন পর্যন্ত তিনিই প্রশাসকের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন:
সাখাওয়াত হোসেন খান দেশব্যাপী আলোচনায় আসেন বহুল আলোচিত সাত খুন হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে। ২০১৬ সালে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।
এছাড়া ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনেও তার নাম মনোনয়নের আলোচনায় এলেও শেষ পর্যন্ত অন্য প্রার্থীকে মনোনয়ন দেয় দল।
এছাড়া নগরবাসীকে সঙ্গে নিয়েই সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেয়ার কথাও জানান নবনিযুক্ত এ প্রশাসক।





