স্থানীয়রা জানান, রাতে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিএনজি কাশিলের চায়না ফ্যাক্টরির সামনে আসলে বাসাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা আরেকজনকে দ্রুত হাসপাতালে পাঠান স্থানীয়ারা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’





