টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আল হোসেন বাসাইল পৌরশহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।