Recent event

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল

ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এরদোয়ান
ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এরদোয়ান | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন গেছেন জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল। তার সঙ্গে ছিলো তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তারা উখিয়ার ৯নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।

এ সময় তারা রোহিঙ্গা শিবিরের বসবাসের পরিবেশ, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে তারা প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় বিলাল এরদোয়ান রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, আন্তর্জাতিক সহায়তা, শিক্ষা ও ক্রীড়ার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন:

এসময় বিলাল এরদোয়ান বলেন, ‘রোহিঙ্গাদের শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে চায় তুরস্ক। এক্ষেত্রে আন্তর্জাতিক দাতা সংস্থা, সাহায্য সংস্থা ও দেশগুলো রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষার জন্য আরও জোরালোভাবে সহায়তা করা হবে।’

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গা তরুণদের অংশগ্রহণে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মানবিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রীতি ম্যাচে প্রতীকীভাবে অংশ নেবেন মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেয়ারও কথা রয়েছে।

জেআর