আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটিতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা জানান, প্রতিষ্ঠানটির শ্রমিকরা বেশ কিছুদিন যাবৎ বাৎসরিক ছুটির ভাতা দাবি করে আসছিলেন।
এছাড়াও সেটি পরিশোধের জন্য চলতি মাসের ১০ তারিখ সময় বেধে দেয়। কিন্তু কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে তাদের দাবি পূরণ না করায় তারা এ আন্দোলনে নামেন।
এদিকে প্রতিষ্ঠানটি কর্ম পরিবেশ নেই উল্লেখ করে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ।
এ বিষয়ে শিল্প পুলিশ জানায়, বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আহসান অ্যাপারেলের শ্রমিকরা আন্দোলন করে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।



 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)

