
নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীর মাধবদীতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে অবৈধভাবে সরকারি রাস্তা কাটায় পোশাক কারখানাকে জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় অনুমতি ছাড়াই সরকারি রাস্তা কাটার দায়ে একটি পোশাক কারখানাকে জরিমানা করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ‘আবির ফ্যাশন’ নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নারায়ণগঞ্জের পোশাক কারখানায় শ্রমিকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানায় মিলেছে ওই কারখানারই বিপ্লব শেখ নামের এক শ্রমিকের মরদেহ। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকালে উপজেলার সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের কারখানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর উপজেলার খোরশেদ শেখের ছেলে।

চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কঠোর হস্তক্ষেপে অবশেষে বন্দরনগরীর বায়েজিদ এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। জে.পি. সনেট লিমিটেডের মালিকপক্ষ আজ (বুধবার, ১৮ মার্চ) কারখানার যন্ত্রপাতি বিক্রি করে প্রায় ১৬ লাখ টাকা শ্রমিকদের মধ্যে বিতরণ করতে বাধ্য হয়।

‘ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ করেছে ৯৯.৯১% কারখানা’
ঈদের আগেই শ্রমিকদের ফেব্রুয়ারির বেতন ৯৯ দশমিক ৯১ শতাংশ পোশাক কারখানা পরিশোধ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে উত্তরার বিজিএমইএ কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলন, কারখানা বন্ধ ঘোষণা
নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। এর প্রেক্ষিতে কর্ম পরিবেশ নেই উল্লেখ করে মালিক পক্ষ নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস নামক গার্মেন্টস কারখানায় এই ঘটনা ঘটে।

বকেয়া আদায়ে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

খালেদা জিয়ার মৃত্যুতে কাল দেশের সব পোশাক কারখানায় ছুটি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বিকেলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ভালুকায় দিপু হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পোশাক কারখানা, শ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জে পৃথক দুটি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে। এ সময় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। নগরীর এস এম মালেহ রোড এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) সকাল থেকে কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারকে তারেক রহমানের ‘খোলা চিঠি’
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের সময়সীমা প্রায় কাছাকাছি। আগামী বছরের ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা রয়েছে। সেই হিসাবে ক্যালেন্ডার ধরে আর মাত্র এক বছর রয়েছে। তবে দেশের বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, শিল্প ও ব্যবসা পরিস্থিতি বিবেচনায় এটি গ্রহণ উপযুক্ত কি না—সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এলডিসি উত্তরণ নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের পাশাপাশি পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের মত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ‘হাব’ নিয়ে বর্তমান সরকারের নেয়া সিদ্ধান্তকে ‘সাধারণ’ নয় বলে মনে করছেন তিনি। তারেক রহমান বলছেন, গণতান্ত্রিক ম্যান্ডেটে থাকা সরকারই কেবল চট্টগ্রাম বন্দরের মতো স্থাপনায় কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।

নারায়ণগঞ্জে তিতাসের লাইনে ফাটল; গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তিতে নগরবাসী
নারায়ণগঞ্জে ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত উড়ালসড়কের পিলার নির্মাণের পাইলিংয়ের কাজের সময় তিতাস গ্যাসের বিতরণ লাইনে ফাটলের সৃষ্টি হয়েছে। এতে গতকাল (শনিবার, ২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এ নিয়ে বিপাকে পড়েছেন নগরীর কয়েক লাখ মানুষ।