Recent event

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

ঝগড়া থামাতে গিয়ে নিহত যুবক
ঝগড়া থামাতে গিয়ে নিহত যুবক | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে বিকাশ দাস (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুরে ফতুল্লা রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিকাশ দাস সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির বাসায় ভাড়ায় থাকতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, মৃত বিকাশের মামাতো বোন শিল্পী ও তার স্বামী ওয়াসিমের ঝগড়া লাগে, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে বিকাশ বোনের রুমে ছুটে যায়।

এসময় ঝগড়া থামাতে গেলে এক পর্যায়ে বিকাশ জানালার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পরে অচেতন হয়ে যায়। পরে খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেহানুল ইসলাম আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মামাতো বোন শিল্পীকে (৩৫)  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে। ঘটনাটি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

এসএইচ