Recent event

হিলি সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ

বিজিবির হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক
বিজিবির হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক | ছবি: এখন টিভি
3

ভারতে অবৈধভাবে অবস্থান করা দুই বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তারা বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের স্টেশন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করেন বিএসএফ।

হস্তান্তর করা দুই বাংলাদেশি হলেন, দিনাজপুর সদর এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন (২১) ও ঢাকা সাভার উপজেলার ইব্রাহিম দুলালের ছেলে আল আমিন (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক।

তিনি বলেন, 'তারা দুইজন হিলি ও বেনাপোল সীমান্ত দিয়ে দুই বছর আগে কাজের সন্ধানে ভারতের কলকাতায় যান এবং সেখানে অবৈধভাবে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে তাদের আটক করে বিএসএফ পরে পতাকা বৈঠকের মাধ্যমে আজ তাদেরকে ফেরত দেয় তারা। তাদেরকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।'

সেজু