নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রাত তিনটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে কাভার্ডটি ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



