
ভূমিকম্প: নরসিংদীতে ১ জনের মৃত্যু, আহত অন্তত ৪০
নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেয়াল ধসে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এছাড়া আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় ছাদের কার্নিশ ধসে পড়ে ৩ জন গুরুতরসহ ভিন্ন ভিন্ন ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছে জেলার বিভিন্ন স্থানে।

ভূমিকম্পে বিভিন্ন জেলায় হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধস এবং অন্যান্য দুর্ঘটনায় ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইউরোপমুখী মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের টার্গেট করে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল নতুন এক মানবপাচার চক্র। নেপালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অমানবিক নির্যাতনের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় ছিল তাদের মূল কৌশল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দীর্ঘদিন নজরদারিতে রাখার পর অবশেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগীয় গোয়েন্দা (ডিবি) পুলিশ চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিবি।

স্টার্ক ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড; ১৭২ রানে শেষ প্রথম ইনিংস
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের ১ম দিনে মিচেল স্টার্কের বোলিং তোপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭২ রানেই অলআউট ইংলিশরা।

কম বয়সেই বাড়ছে হৃদরোগ ঝুঁকি, প্রতি চার রোগীর একজনই তরুণ
দিন দিনই নীরব ঘাতক হয়ে উঠছে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, মানসিক সমস্যাসহ নানা অসংক্রামক রোগ। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে ৭১ শতাংশ মৃত্যু হচ্ছে এসব অসংক্রামক রোগে, যেখানে বেশিরভাগই অল্পবয়সী। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হার্টের সমস্যা নিয়ে কমবয়সী রোগী পাচ্ছেন প্রতি চারজনে একজন, যাদের অধিকাংশের বয়স ৩০ এর মধ্যে।

যৌন হয়রানি রোধে এনএসসির নির্দেশনা উপেক্ষা; তদন্ত কমিটি দেয়নি বেশিরভাগ ফেডারেশন
নারীদের যৌন হয়রানি প্রতিরোধের অভিযোগে এনএসসির নির্দেশনায় বেশিরভাগ ফেডারেশনই করেনি তদন্ত কমিটি গঠন। ক্রীড়া পরিষদ এক সপ্তাহ সময় বেধে দিলেও পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দিয়েছে মাত্র সাত ফেডারেশন। নির্দেশনা অমান্য করায় ফেডারেশনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। এদিকে এনএসসির পাঠানো চিঠি পায়নি বলে দাবি শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সবশেষ তথ্য
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস থেকে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার।

ভূমিকম্পের উদ্বেগ-আতঙ্ক নিয়ে সরকার অবগত; গুজবে কান না দেয়ার অনুরোধ
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে অন্তর্বর্তী সরকার অবগত রয়েছে বলে জানানো হয়েছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। কোনো ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে।

ভূমিকম্প: আপনজনের খোঁজ নিতে বাংলালিংকে ২ ঘণ্টা ফ্রি কলের সুযোগ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় আপনজনের খোঁজখবর নিতে যেকোনো লোকাল নম্বরে ২ ঘণ্টা ফ্রি কথা বলার সুযোগ দিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

দুইবারের ব্যর্থতার পর প্লে-অফে নতুন আশা নিয়ে নামবে ইতালি
আগের দুই বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে আটকে যাওয়া ইতালি কি এবার পারবে প্লে অফ পর্ব উতরাতে? উত্তরের জন্য থাকতে হবে মার্চের অপেক্ষায়। তবে আপাতত নির্ধারিত হয়েছে প্রতিপক্ষ। সেই সঙ্গে আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র ও অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ছয়টি দল।