বেতন-বোনাসের দাবিতে কর্মবিরতিতে বসিকের পরিছন্ন শ্রমিকরা

কর্মবিরতিতে বসিকের পরিছন্ন  শ্রমিকরা
কর্মবিরতিতে বসিকের পরিছন্ন শ্রমিকরা | ছবি: এখন টিভি
0

ঈদে বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশাল সিটি কপোরেশনের (বসিক) দৈনিক মুজুরিভিত্তিক পরিছন্ন শ্রমিকরা। এদিকে সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, বিধানে না থাকায় অস্থায়ী শ্রমিকদের বোনাস দেয়া যাচ্ছে না।

আজ (বুধবার, ১১ মার্চ) দ্বিতীয় দিনের মতো পূর্বঘোষণা অনুসারে কর্মবিরতি পালন করেন বরিশাল সিটি করপোরেশনের দৈনিক মুজুরিভিত্তিক পরিছন্ন কর্মচারীরা।

দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা।

এসময় শ্রমিকরা জানায়, তাদের ৩০ দিনের বেতন দেয়া হচ্ছে না। এদিকে ঈদ উপলক্ষে দেয়া হবে না বোনাস। এতে বিপাকে পরেছেন তারা।

আরও পড়ুন:

এ কারণে দুই দিন যাবত পরিচ্ছন্ন কার্যক্রম থেকে বিরত থেকেছেন তারা। তাদের দাবি না মানা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগদান না করার কথা জানান শ্রমিকরা।

এদিকে সিটি করপোরেশনের প্রধান কর্মকর্তা বলেন, ‘দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বোনাস দেয়ার কোনো নিয়ম নেই। এ কারণে বোনাস দেয়া যাচ্ছে না।’

এসএস