যশোর শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২২৮ জন

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফল প্রকাশ
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফল প্রকাশ | ছবি: এখন টিভি
0

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।

আজ (শনিবার, ৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন। বহিষ্কৃত হয়েছে ৪৩ জন। উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন।

জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ২২৮ জনের মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৮ জন এবং ছাত্রী ১ হাজার ৮৭০ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

আরও পড়ুন:

সামগ্রিক ফলাফলে ছাত্রীদের পাশের হার ৫০ দশমিক ৩০ শতাংশ এবং ছাত্রদের ৩৯ দশমিক ২৩ শতাংশ। অর্থাৎ পাশের হার ও জিপিএ-৫—উভয়ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে রয়েছে।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করেন।

এসএস