এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৫২.১২ শতাংশ

ফল প্রকাশ
ফল প্রকাশ | ছবি : সংগৃহীত
0

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ দাঁড়িয়েছে।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। যার ফলে পাশের হার দাঁড়ায় ৫২.১২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন ও ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।

পাশের হারে সর্বোচ্চ ৬১.৮ শতাংশ রয়েছে ঢাকা বোর্ডের। সর্বনিম্ন ৪৪.৮৪ শতাংশ পাশের হার বরিশাল বোর্ডে।

এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬১.৭ শতাংশ ও কারিগরি বোর্ডে পাশের হার ৪৯.৪৩ শতাংশ।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। পাশাপাশি এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন।

গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বেশকিছু সংখ্যক পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

এসএস