এসময় ভাঙ্গচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। আহত হন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। আন্দোলনকারীদের অভিযোগ, চীনের বাঁধের জবাবে পাল্টা বাঁধ নির্মাণের যে পরিকল্পনা করছে সরকার তা স্থানীয়দের জন্য কোনো সুফল বয়ে আনবে না।
কয়েক দিন ধরেই বাঁধের বিরোধিতা জানিয়ে স্থানীয় আদিবাসীদের আন্দোলনে উত্তপ্ত অরুণাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যটিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তিব্বতের মেদোগ এলাকায় বেইজিংয়ের জলবিদ্যুৎ বাঁধ নির্মাণকাজের পালটা জবাব হিসেবে ব্রহ্মপুত্র নদের উপনদী সিয়াংয়ে ১১ হাজার ২শ মেগাওয়াট ক্ষমতার বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত।
এদিকে, অরুণাচলের সহিংসতায় বেইজিং জড়িত বলে যে অভিযোগ করছে নয়াদিল্লি তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।



 leader Abhijeet Dipke and AISA chief Neha Bora-320x167.webp)

