Recent event
সহিংস বিক্ষোভ
নেপালের আন্দোলনে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জামাল ভূঁইয়া

নেপালের আন্দোলনে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জামাল ভূঁইয়া

গিয়েছিলেন প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিতে। কিন্তু মাঝপথে নজিরবিহীন সরকারবিরোধী আন্দোলন আর সহিংস বিক্ষোভের সাক্ষী হন জামাল ভূঁইয়া। আর এতেই বন্ধ হয়ে যায় দেশে ফেরার পথ। জাতীয় দলের তারকাদের জন্য উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন বাংলাদেশের ফুটবল পাগল সমর্থকরা। নেপাল সফরে গিয়ে এমনই এক অনিশ্চয়তার মধ্যে পড়ে বাংলাদেশের ফুটবল। ফিরে এসে দুঃসহ সেই অভিজ্ঞতার গল্প শোনালেন অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেই।

কলকাতায় হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা

কলকাতায় হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা

ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে গতকাল (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) 'বঙ্গীয় হিন্দু জাগরণ' নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভ ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটেছে। এটি নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর

সহিংস বিক্ষোভে পুড়ছে ভারতের মনিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকাজুড়ে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা- সবমিলিয়ে খাদের কিনারায় নিরাপত্তা পরিস্থিতি। সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জোটের মিত্র দল এনপিপি সমর্থন প্রত্যাহার করে নেয়ায় ভাঙনের মুখে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। পরিস্থিতির ব্যাপক অবনতিতে মহারাষ্ট্র-ঝাড়খান্ডে নির্বাচনী সভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।