এমন পরিস্থিতিতে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে নতুন করে সহিংসতা ছড়ানোর আশংকা দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে। সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রেখেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
নিরাপত্তা বাহিনী ও পর্যটকবাহী গাড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের বৃহস্পতিবার গুলি বর্ষণের ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে। শুক্রবার নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
তিন দাবিতে রাঙামাটির সাজেক সড়কে চলা ইউপিডিএফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের তেমন প্রভাব দেখা যায়নি। কর্মসূচির সমর্থনে কোনো তৎপরতা দেখা যায়নি আন্দোলনকারীদের।





