নারায়ণগঞ্জে সিএনজিকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে প্রাইভেট কার, আহত ৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় সিএনজির তিন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পুলিশ।

আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। ধাক্কার পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে সিএনজির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হয় বলে জানায় পুলিশ। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের পুলিশ দুর্ঘটনা কবলিত পরিবহন দুটিকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যায়।

এফএস