আজ (শনিবার, ১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টা নাগাদ টুপ টুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে উখিয়া ফায়ার স্টেশনের দুই ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে আসলে উদ্ধারকার্য শুরু করে ফায়ার সার্ভিস। পরে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিস জানায়, রিসোর্টে মোট ১৭ জন পর্যটক ছিলেন। রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এছাড়া অগ্নি নিরাপত্তা লাইসেন্স না থাকায় জুন মাসে রিসোর্টটিকে সতর্ক করা হয়েছিলো বলেও জানায় সংস্থাটি।
কক্সবাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার পর থেকেই রিসোর্টের কর্মীরা পলাতক আছেন।





