
পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে দিগন্ত উন্মোচন ছুটি গ্রুপের
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে গত এক যুগে যে কয়েকটি দেশিয় ব্র্যান্ড ধারাবাহিকভাবে নতুন মানদণ্ড তৈরি করেছে তাদের মধ্যে ছুটি গ্রুপ অন্যতম। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং হসপিটালিটি-ভিত্তিক বিনিয়োগ খাতে একটি শক্তিশালী ও বহুমাত্রিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

রাশিয়ার রিসোর্টে ভয়াবহ ড্রোন হামলা, সন্দেহের তীর ইউক্রেনের দিকে
রাশিয়ার কৃষ্ণসাগরের তীরে একটি রিসোর্টে ভয়াবহ ড্রোন হামলার পর গুঞ্জন উঠেছে, সম্ভবত হামলার মূল লক্ষ্যবস্তু ছিল পর্যটনকেন্দ্র পাশে অবস্থিত পুতিন প্যালেস। বিস্ফোরণের আগে ঘটনাস্থলে গুলির শব্দ শোনা যাওয়াতে বিশেষজ্ঞদের একাংশ এই ধারণা করছেন। তাদের দাবি,রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী সম্ভবত ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করছিল। সেখান থেকে তাড়া খেয়েই আচমকা ড্রোনটি গেলেনঝিকের এই রিসোর্টে আছড়ে পড়ে। তবে, এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ কোন মন্তব্য না করলেও মস্কোর অভিযোগের তীর ইউক্রেনের দিকে।

আড্রিয়াটিক উপকূলে রিসোর্ট নিয়ে পরিবেশবিদদের শঙ্কা
আলবেনিয়ার পরিবেশগতভাবে সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করা হলে, তা জীববৈচিত্রের জন্য ধ্বংসের কারণ হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। তবে দেশটির প্রধানমন্ত্রী এডি রামার পাল্টা দাবি, পরিবেশগত সুরক্ষার কথা মাথায় রেখেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া এর মাধ্যমে আলবেনিয়ায় পর্যটন ও কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও মনে করছেন রামা।

সুইজারল্যান্ডে স্কি রিসোর্টে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০
সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পবর্তমালা কেন্দ্রিক পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিসোর্টের বারে বিস্ফোরণের ঘটনায় প্রায় ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে অনেকে অন্য দেশের নাগরিক বলে জানিয়েছেন ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তা বিষয়ক প্রধান স্টিফেন গ্যান্জার।

একদিনেই ঘুরে আসুন ঢাকার আশপাশের ২০টি দর্শনীয় স্থান
ব্যস্ত নগরী ঢাকার যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের বিরতি নিতে চান? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুযোগ। রাজধানী থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে এমন ২০টি মনোমুগ্ধকর স্থান রয়েছে, যেখানে আপনি একদিনে যেকোন একটি বা সময় বের করে আরও কয়েকটিতে ঘুরে (One-Day Getaway) সতেজ ও প্রাণবন্ত হয়ে ফিরতে পারবেন। ইতিহাস, প্রকৃতি, নির্মল বাতাস এবং অ্যাডভেঞ্চার—সবকিছুই পাবেন আপনার এই স্বল্প সময়ের ভ্রমণে।

নীলাচলে রিসোর্ট মালিক–ম্যানেজার অপহরণ; চাঁদার দাবিতেই তুলে নেয়ার অভিযোগ
বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্রের মেঘদুয়ারি রিসোর্ট থেকে রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর) রাতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল রিসোর্টে ঢুকে তাদের তুলে নিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। অপহৃতদের স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুরে রিসোর্টে আটকে রেখে মডেলকে ধর্ষণের অভিযোগ, আটক ১৪
গাজীপুরে নাটকের শ্যুটিংয়ের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ ওঠেছে পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) রিসোর্টটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে ১৪ জনকে।

বান্দরবানে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবানে লামার মিরিঞ্জা ভ্যালির একটি রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ২৩ জুলাই) দুপুর ১২টার দিকে মিরিঞ্জা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই পর্যটকের নাম আনোয়ার হোসেন। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।

বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা; লামায় ৭৫ পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা
কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের লামায় পাহাড় ধসের শঙ্কায় সব পর্যটন রিসোর্ট ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে উপজেলার ৭৫টি রিসোর্ট বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

সাবেক সচিবের রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ড ও জুয়ার আসর, নারীসহ আটক ১৩
গাজীপুর মহানগরীর পূবাইলে সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনের মালিকানাধীন রিসোর্টে অসামাজিক কার্যকলাপ ও ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে অভিযান চালিয়ে তিন নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

পাহাড় ধসের শঙ্কা; লামায় ৬০ রিসোর্ট বন্ধ ঘোষণা
বান্দরবানের লামায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ৬০টি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ (রোববার, ১ জুন) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মইন উদ্দিন এ নির্দেশনা জারি করেন।

পর্যটক মুখর হয়ে উঠেছে রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান
মে দিবসসহ টানা তিনদিনের ছুটিতে পর্যটক মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই এই তিন পর্যটনকেন্দ্রে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের। আবাসিক হোটেল ও রিসোর্ট-কটেজে এরই মধ্যে ৮০ ভাগ পর্যন্ত বুকিং হয়েছে।