আবুধাবি টেস্টে বাংলাদেশের জয় না এলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পর এবার আইসিসি র্যাঙ্কিংয়েও উন্নতি এই পেসারের।
ম্যাচে হ্যাটট্রিকসহ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও শিকার করেন একটি উইকেট। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এবাদত হোসেনও।
ক্যারিয়ারসেরা সাত উইকেটের পারফরম্যান্সে ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে তিনি। চার উইকেট নিয়ে এক ধাপ উন্নতি মেহেদী হাসান মিরাজের, অবস্থান ২২তম।
ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে লিটন দাস এখন ২৯তম স্থানে। আর প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান এগিয়েছেন ১০ ধাপ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন মিরাজ।





