১১ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি

পাকিস্তানের একটি সড়ক
পাকিস্তানের একটি সড়ক | ছবি: সংগৃহীত
0

আইনশৃঙ্খলার পরিস্থিতির কারণ দেখিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ১১ নভেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। এদিকে সন্ত্রাসবাদ মোকাবেলায় খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারের দৃষ্টিভঙ্গি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বললেন দেশটির আইনমন্ত্রী। বুধবার পার্লামেন্টর জরুরি অধিবেশনে এ কথা বলেন তিনি।

স্কুল বন্ধ। ইন্টারনেটও আংশিকভাবে বন্ধ। শিপিং কন্টেইনার দিয়ে রাস্তা অবরুদ্ধ। আর শহরে আসছে সেনাবাহিনী। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের ঘাঁটি খাইবার পাখতুনখোয়া, এছাড়া জরুরি অবস্থা জারি এবং প্রাদেশিক সরকার স্থগিত করায় থমথমে অবস্থা ওই প্রদেশে।

এদিকে আইনশৃঙ্খলার পরিস্থিতির কারণ দেখিয়ে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ১১ নভেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। আদেশ বলা হয়, মোটরসাইকেলে দুজন আরোহীর ভ্রমণ এবং জনসমাবেশ, মিছিলও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, যেকোন পরিস্থিতি সামাল দিতে খাইবার পাখতুন খোয়ার বার জেলার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ।

চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার পার্লামেন্টে জরুরি অধিবেশনের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার। এসময় পার্লামেন্টের শুরুতেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির জন্য সংসদীয় অনুমোদন চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করে সংসদ বিষয়ক মন্ত্রী ।

এরপর বিষয়টি আলোচনা করেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় খাইবার পাখতুনখোয়ার পিটিআই সরকারের দৃষ্টিভঙ্গি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাছাড়া দলটির রাজনৈতিক দলের আদর্শ সন্ত্রাসবাদ বিস্তারে ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন পাক আইনমন্ত্রী।

এদিকে, পিটিআই-নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া সরকারের কর্মকাণ্ডই প্রদেশটিতে জরুরি অবস্থা জারির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।

এফএস