মানিকগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে
জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ ‘কারেন্টজাল’ ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

আজ (সোমবার, ১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্টজাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ একটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।

এসএইচ