সৌদি-হুথি সংঘাতের প্রভাবে ঢাকায় বাতিল ৩ ফ্লাইট

বাংলাদেশ বিমান
বাংলাদেশ বিমান | ছবি: সংগৃহীত
0

সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার মধ্যে দেশটির কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়েত গামী জাজিরা এয়ারলাইন্সের জে-৯৫১৩, আবুধাবি গামী বাংলাদেশ বিমানের বিজি-১২৭ ফ্লাইট সকালে বাতিল করা হয়।

এছাড়া দাম্মামগামী শ্রীলঙ্কান এয়ারলাইন্স এর ইউএল ১৯০ ফ্লাইটের সৌদি গামী যাত্রীদের যাত্রা বাতিল করে কলম্বিয়ার যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়ে।

জেদ্দাহ গামি সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৩ ফ্লাইট ৭ ঘণ্টা দেড়িতে ঢাকা থেকে উড্ডয়ন করেছে করে জানা গেছে। যাত্রা বাতিলের এসব ঘটনায় ভোগান্তিতে পড়েছে একাধিক যাত্রী। ভিসা বাতিল ও চাকরি শঙ্কার কথা জানিয়েছেন অনেকে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সবশেষ তথ্যে রিয়াদের হামলার ঘটনায় ১০ টি ফ্লাইট বাতিল ও প্রায় সাড়ে ৩ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচী আজ দুপুর ১২ টার মধ্যে অবহিত করা হবে। তবে, অন্যান্য এয়ারলাইন্সের স্পষ্ট বার্তা না পাওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

জেআর