ইয়ানডেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ ও ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলায় ব্যবহারকারীদের একাধিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টেলিগ্রাম বার্তায় প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের দুর্যোগকালীন জরুরি প্রটোকল চালুর পরামর্শ দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম স্থগিত রয়েছে এবং বর্তমান অবশিষ্ট রিসোর্স ব্যবস্থা বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে।
গত এক সপ্তাহের মধ্যে ইয়ানডেক্সের অবকাঠামোতে এটি ইউক্রেনের তৃতীয় দফা হামলা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একে অপরের প্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলার তীব্রতা বৃদ্ধির অংশ হিসেবে এ ঘটনা ঘটল। এর আগে শুক্রবার মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারে ড্রোন আঘাত হানে। এছাড়া তার আগের দিন সাসোভো এলাকায় প্রতিষ্ঠানটির আরেকটি ডেটা হাব ড্রোন হামলায় বন্ধ হয়ে যায়, যেখানে ইয়ানডেক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির জন্য প্রয়োজনীয় তিনটি সুপারকম্পিউটারের দুটি অবস্থিত।
সাসোভোতে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা সব সময় একই কায়দায় পাল্টা জবাব দিই। আপনারা সবাই জানেন, তারা আমাদের ডেটা সেন্টারগুলোতে অনবরত আঘাত হেনে চলেছে। আমরা তারই প্রতিক্রিয়া দেখাচ্ছি।’ উল্লেখ্য, ইউক্রেনের ডিজিটাল বাণিজ্য ও ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত করতে গত এক মাসে দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের একাধিক টেলিযোগাযোগ ও ডেটা সেন্টারে ধারাবাহিক হামলা চালিয়েছে রুশ বাহিনী।


-320x167.webp)


