ইয়েমেন সংকট: এক দিনে সরকারি বাহিনীর ব্যাপক হামলা, হুথিদের ট্রাম্পের হুঁশিয়ারি

হুথিদের আস্তানায় হামলা
হুথিদের আস্তানায় হামলা | ছবি: সংগৃহীত
0

এক দিনে ২ হাজার ৭৫০টি হামলা চালিয়ে হুথিদের ১ হাজার ৪০০ এর বেশি সদস্যকে হত্যার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। একই সময়ে সানায় বিমান হামলা চালিয়ে হুথিদের ১৩৬টি স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে রিয়াদের বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই ইরান ও ইউক্রেন সংঘাতের ‘মীমাংসা কিংবা জয়লাভ’ যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে বলেও দাবি করেন তিনি।

একদিকে লোহিত সাগরের আশেপাশের এলাকাগুলোতে হুথিদের হটিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট; অন্যদিকে সৌদির সুরক্ষিত বিমানবন্দর, বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হুথিদের পাল্টা হামলায় প্রাণ ঝরছে বেসামরিক নাগরিকদের।

রিয়াদের কিং খালিদ বিমানঘাঁটিতে হুথিদের প্রাণঘাতী হামলায় যখন বিশ্বে নিন্দার ঝড়, তখন হুথিদের স্থাপনা লক্ষ্য করে নতুন দফায় সাঁড়াশি অভিযান চালিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। একদিনেই বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে ২ হাজার ৭৫০টি হামলার দাবি সরকারি বাহিনীর। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় মুহুর্মুহু হামলা চালিয়ে হুথিদের ১৩৬টি স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে ইয়েমেনের সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হুথি সমর্থকরা। গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সানার রাস্তায় প্রকাশ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরবকে দুয়োধ্বনি দেন তারা।

আরও পড়ুন:

হুথি বিদ্রোহীদের একজন বলেন, ‘সৌদি আরব যতই আমাদের স্থাপনা লক্ষ্য করে হামলা করুক না কেন; আমরা লড়াই জারি রাখবো।’

এদিকে হুথিদের প্রাণঘাতী হামলার ক্ষত কাটিয়ে পুরোপুরি সচল রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের কার্যক্রম। স্বাভাবিক ফ্লাইট চলাচল। এছাড়া সম্প্রতি সৌদির বেসামরিক অবকাঠামোতে হুথি বিদ্রোহীদের হামলা বাড়লেও রিয়াদসহ দেশটির অন্যান্য শহরে স্বাভাবিক যান চলাচল ও ব্যবসায়- বাণিজ্য।

তবে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের হুথিদের হামলায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত শহর ও সৌদি আরবের বেসামরিক স্থাপনাকে টার্গেট না করতেও হুথিদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনের ইরানের সংঘাতের সমাধান খুঁজতে মরিয়া ট্রাম্পের নতুন দাবি, শিগগিরই ইরান ও ইউক্রেন সংঘাতের ‘মীমাংসা কিংবা জয়লাভ’ নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। তাকে নোবেল শান্তি পুরস্কার না দেয়ায় নরওয়েজিয়ান নোবেল কমিটির ওপরও ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘নোবেল কমিটি এমন একজনকে পুরস্কার দিল যার নাম কেউ শুনেনি। অথচ আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। শিগগিরই আরও দুইটি ইরান ও রাশিয়া সংঘাতের “মীমাংসা কিংবা জয়” নিশ্চিত করবো।’

এদিকে সিরিয়ার কুনেইত্রা প্রদেশে নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বলছে, সেপ্টেম্বরে সিরিয়ায় ২৮০টি সশস্ত্র অভিযান চালিয়ে ৪৯ সিরিয়াকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

এসএস